জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে নিহাদ মিয়া (২) নামে এক শিশুর মুত্যু হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকালে বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহাদ মিয়া উপজেলার বগারচর ইউনিয়নের টারিয়াপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে।
জানা গেছে, সকালে তার মা তাকে বাড়ির উঠনে রেখে টয়লেটে যান। সেখান থেকে ফিরে তিনি নিহাদ খুঁজে পান না। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ভেসে উঠে নিহাদের লাশ।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



