সিলেটের ওসমানীনগরে গাড়ি চাপায় মো: রুহুল আমিন (৪৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ রোববার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ছিলমানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রুহুল আমিন সিলেট নগরীর সাগর দিঘিরপাড় এলাকার আব্দুস সালামের ছেলে।

জানা যায়, আজ রোববার সকাল ১০টার দিকে অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেল আরোহী রুহুল আমিনকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে ইন্তেকাল করেন। খবর পেয়ে সিলেট তামাবিল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

সিলেট তামাবিল হাইওয়ে পুলিশের ওসি হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।