রংপুরের পীরগাছা উপজেলায় পীরগাছা সদর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়দের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই মতবিনিময় সভাকে কেন্দ্র করে কিছু মিডিয়ায় অসতর্কতাবশত হিন্দু শাখা বলা হয়েছে বলে দাবি করে পীরগাছা জামায়াতে ইসলামী। এই ব্যাপারে রংপুরের পীরগাছা উপজেলা জামায়াত আমির মাওলানা মোস্তাক আহমেদ তার ফেসবুকে ব্যাখা দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পীরগাছা ইউনিয়ন শাখা, গত ২৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় উপজেলা কর্যালয়ে স্থানীয় হিন্দু ভাইদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভার বিষয়বস্তু ছিল ধর্মীয় স্বাধীনতা বজায় রেখে কিভাবে মুসলমান-হিন্দু তথা অমুসলিম ঐক্যবদ্ধভাবে সমাজ ও রাষ্ট্রগঠনে ভূমিকা পালন করা যায়। এতে প্রধান অতিথি ছিলেন, রংপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা এনামুল হক।
তিনি হিন্দু প্রতিনিধিদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগসহ শুনেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অমুসলিমদের জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং তাদের পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করেন। প্রধান অতিথি অন্য একটি প্রগ্রামে ব্যস্ত থাকায় দ্রুত চলে যান।
পরর্তীতে ইউনিয়ন আমির, আবদুল জব্বার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অমুসলিম নাগরিকদের সেবা ও তাদের বিভিন্ন সমস্যার সমাধানে যোগাযোগ সহজ করতে পাঁচ সদস্যদের একটি তালিকা চান।
প্রায় দেড়শতাধিক হিন্দু ভাই পরামর্শ করে পাঁচজনের নাম প্রস্তাব করেন এবং তাদেরকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। কিন্তু মিডিয়াতে অসতর্কতাবশত হিন্দু শাখার কমিটি নামের নিউজ দ্রুত ভাইরাল হয়। আমরা সবার মন্তব্য কে সাধুবাদ জানাই।
এ কমিটি স্রেফ অমুসলিম নাগরিকদের জন্য কাজ করবে। যারা বাজে মন্তব্য করেছেন, তাদের অনুরোধ করছি আপনারা ভুল বুজবেন না। কেননা সেখানে দেড়শতাধিক হিন্দু ছিলেন,যারা সবাই শিক্ষিত এবং জ্ঞানী গুণী ব্যক্তি। আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। যার ধর্ম সে ইচ্ছেমতো পালন করুক। আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সকলে মিলেমিশে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করি।