তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা বগুড়া শাখার উদ্যোগে গত রোববার থেকে শহরের শহীদ টিটু মিলনায়তনে তিনদিন ব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ, লেখক, গবেষক ড. আহসান হাবিব ইমরোজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসেন, তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা রংপুর শাখার অধ্যক্ষ হাফেজ মহিউদ্দিন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের আরবি বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল লতিফ, বগুড়া জামিল মাদরাসার মাওলানা আতাউল্লাহ নিজামী, তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা রাজশাহী শাখার অধ্যক্ষ মাসউদুর রহমান, অধ্যক্ষ মাওলানা ইনামুল হক মাদানী প্রমুখ।

শিল্পী এনামুল হকের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন, মাওলানা শাহ আলম, মাওলানা নাজমুল হাসান মিজান, আবু সাঈদ, হাফেজ আতাউর রহমান, হাফেজ শাহাবুদ্দিন সরকারসহ তানযীমুল উম্মাহ মাদরাসার শিক্ষক, অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, তানযীমুল উম্মাহ প্রতি বছর শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয়ার জন্য বার্ষিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানে বিজয়ী এবং লেখাপড়ায় ভালো করা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।