বরগুনার বামনা উপজেলার আমতলী গ্রামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তার মাথায় পানির গ্লাস ভেঙে কয়েক দফা আঘাত করে তাকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার আসামিকে গ্রেফতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মামলার ওই আসামির নাম সুদেব হাওলাদার (৩৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের জীতেন্দ্রনাথ হাওলাদারের ছেলে। মঙ্গলবার সকালে আমতলী গ্রামের রুহিতা আমতলী সফিপুর সার্বজনীন দুর্গা মন্দিরের (আখড়াবাড়ি) সামনের সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে দুই গ্রামের প্রায় শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।