জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, গণতন্ত্র হচ্ছে মানবজাতির কল্পনা করা সবচেয়ে শক্তিশালী ধারণাগুলোর একটি। এটি গত আড়াই হাজার বছর ধরে মানুষকে এর ভিত্তিতে পরিচালিত হতে উদ্বুদ্ধ করেছে। তবে বিভিন্ন সময় এর বিচ্যুতি ঘটে। এটি এমন একটি বিষয়, যা আমাদের প্রাথমিক পর্যায় থেকেই লালন এবং রক্ষা করতে হয়। জুলাই অভ্যুত্থানে প্রেক্ষাপটে বর্তমান বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র পুনরুজ্জীবিত করার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে।
গতকাল বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত জুলাই অভ্যুত্থান-পূর্ববর্তী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও দেশের তরুণ সমাজের একটি দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস রয়েছে। বিগত ৮০ বছর ধরে তারা মতপ্রকাশের স্বাধীনতা, ভাষার অধিকার, জনগণের অংশগ্রহণমূলক প্রতিনিধিত্ব এবং সামরিক শাসনের বিরুদ্ধে শক্তিশালীভাবে সংগঠিত হয়েছেন। বর্তমান সময়েও গণতন্ত্র পুনরুদ্ধার, সমতা ও জবাবদিহিতার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ সমাজ সারা দেশের গণতন্ত্রকামী মানুষের সাথে মিলে বাংলাদেশের জনগণের জন্য ন্যায়বিচার ও সমতার পক্ষে দাঁড়ানোর মাধ্যমে সাহসিকতার পরিচয় দিয়েছেন। বিগত সরকারের আমলে আমরা দেখেছি এ দেশের মানুষের জীবনের বেশির ভাগ সময় ধ্বংসাত্মক এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতি, অর্থনৈতিক বৈষম্য দ্বারা আচ্ছন্ন ছিল।
আপনাদের প্রতি আমার আহ্বান দেশকে এমন একটি সমতার ভিত্তির ওপর পুনর্গঠন করুন যেখানে শ্রেণী, লিঙ্গ, জাতি, রাজনৈতিক মতাদর্শ বা ধর্ম নির্বিশেষে প্রতিটি ব্যক্তির মতামত শোনা হয় এবং মূল্যায়িত হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ ঢাকাস্থ জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যাম্পাসে তরুণদের আঁকা দেয়াল লিখন ও গ্রাফিতি পরিদর্শ জুলাই গণ-অভ্যুত্থানের সময় তরুণদের আঁকা দেয়াল লিখন ও গ্রাফিতি পরিদর্শন করেন জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক এই হাইকমিশনার।
বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র পুনরুজ্জীবিত করার সুযোগ তৈরি হয়েছে: ভলকার তুর্ক
জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, গণতন্ত্র হচ্ছে মানবজাতির কল্পনা করা সবচেয়ে শক্তিশালী ধারণাগুলোর একটি। এটি গত আড়াই হাজার বছর ধরে মানুষকে এর ভিত্তিতে...



