জামালপুরের দেওয়ানগঞ্জে একই পরিবারের চার সদস্য স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দেওয়ানগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব চুনিয়াপাড়া (গোবিন্দনগর গুচ্ছ) গ্রামের বাসিন্দা চন্দন চন্দ্র ঋষি, তার স্ত্রী শিখা রানী ঋষি ও দুই কন্যা অর্পিতা ঋষি এবং পূর্ণিমা ঋষি সবাই স্বেচ্ছায় গত ২৭ অক্টোবর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জামালপুরে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। পরে ২৮ অক্টোবর দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদরাসার মাঠে ওয়াজ মাহফিলে চরমোনাই পীর সৈয়দ মো: ফয়জুল করিমের কাছে হাজার হাজার মুসল্লিদের সম্মুখে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।



