সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীনস্থ আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ৩৪ জন পিপি (পাবলিক প্রসিকিউটর), অতিরিক্ত পিপি, এপিপি, জিপি ও এজিপি নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ সলিসিটর সানা মো: মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক আদেশে তাদের নিয়োগ দেয়া হয়। এতে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ এবং সরকারী কৌশুলী-জিপি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট অসীম কুমার মণ্ডল।