সরসিংদীর বেলাবতে পূর্বশত্রুতার জেরে আওয়ামী লীগ সমর্থক সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে দু’জন বিএনপি কর্মীকে গুরুতর আহত করেছে। আহতরা হলেন- কাজী মাহফুজ (৪০) ও কাজী সজিব (৩৫)। তাদের পিতার নাম কাজী মজিবুর রহমান। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে বেলাব মেডিক্যালে ভর্তি করা হয়। গতকাল বেলা ৩টার দিকে উপজেলার নিলক্ষীয়া পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় তাদের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে পাঁচজনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে মাহফুজ ও সজিবদের বাড়িতে এসে হামলা চালায়। হামলা হামলাকারীরা হলো- রাজু মিয়া, শিখন মিয়া, লিখন মিয়া। এ ব্যাপারে বেলাব থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
করা হবে।



