চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে গতকাল দুপুরের একটি পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এরা হলো ৫ম শ্রেণীর ছাত্র সাহাব উদ্দীনের ছেলে ইসরাত (১২) এবং ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ স্বপনের ছেলে ছামির (১৩)।
স্থানীয় ইউপি সদস্য হারুনর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ইউনিয়নের অলীবাপের পাড়া মসজিদের পুকুরে গোসল করার সময় তারা পানিতে ডুবে যায়। পরে তাদেরকে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।



