ঘন কুয়াশার কারনে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গতকাল রোববার ভোর পৌনে ৫টা থেকে সকাল সারে ৭টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। তবে এ সময়ে এ রুটে যানবাহন চলাচল কম থাকায় যাত্রীদের তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকায় উভয় পাড়ে বেশ কিছু ছোট বড় যানবাহন আটকে গেলেও তাতে যাত্রী সংখ্যা ছিল কম।
দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসির ম্যানেজার মো: সালাউদ্দিন জানান, দুর্ঘটনা এড়াতে এ সময়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৭টার পর কুয়াশা কেটে গেলে পুনরায় চালু করা হয় ফেরি। এ রুটে ১২টি ছোট বড় ফেরী চলাচল করছে।