আওয়ামী লীগ সরকারের আমলে সচিবালয়ে প্রবেশের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া স্থায়ী-অস্থায়ী বিশেষ পরিচয়পত্র যাচাই বাছাইয়ে কমিটি গঠন করতে যাচ্ছে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। চার সদস্যের এই কমিটির একটি প্রস্তাবনা সিনিয়র সচিবের দফতর হয়ে এখন উপদেষ্টার টেবিলে অনুমোদনের অপেক্ষায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিবের তত্ত্বাবধানে গঠিত এই কমিটি সাড়ে ১৮ হাজার কার্ড যাচাই-বাছাই করবে। এসব কার্ডের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকসহ যুবলীগের নেতা-কর্মীদের কার্ডও রয়েছে।



