বর্ণাঢ্য আয়োজনে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজক কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে ছিল সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন, সাড়ে ৮টায় কলেজ ক্যাম্পাসে কালার ফেস্ট ও বর্ণাঢ্য র্যালি। র্যালি শেষে কেক কর্তন করেন কলেজের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের সাবেক পরিচালক ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক এবং সাবেক উপাধ্যক্ষ ও ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা: শাহ মো: শাজাহান আলী।
উপস্থিত ছিলেন ডা: মো: আ ফ ম আনোয়ার হোসেন, ডা: শরিফুল ইসলাম, উদযাপন কমিটির মধ্যে ছিলেন- ডা: মো: আনিসুর রহমান, ডা: মো: ইউনুস আলী, ডা: মো: সাইফুর রহমান, ডা: মো: আনোয়ার উল্লাহ শাহিন, ডা: মো: আব্দুল আলিম, ডা: এ কে এম মইনুল হোসেন রাব্বি, ডা: মো: শফিকুল ইসলাম বিটু, ডা: রাশেদ, ডা: কাইয়ুম, ডা: শরীফ। অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন প্রাক্তন শিক্ষার্থীরা। এতে প্রথম বর্ষ ৩৩তম ব্যাচের ছাত্র-ছাত্রীরাও
অংশ নেন।