পঞ্চগড়ের বোদায় যুবদলের কর্মিসভায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদল ও যুবদলের তিন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অবিস্ফোরিত চারটি ককটেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলার পর পুলিশ বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন লীগের সাধারণ সম্পাদক সাইদুল হাসান হিরু ও বোদা পৌর লীগের সদস্য জুয়েল ইসলামকে গ্রেফতার করে। গত সোমবার রাতে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের মানিকপীর বেংহারী ফাজিল মাদরাসা মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এ সময় বেংহারী বনগ্রাম ইউনিয়ন বিএনপির দফতর সম্পাদক সোহাগ হোসেন, ইউনিয়ন যুবদলকর্মী জাহাঙ্গীর আলম ও বাবু আহত হন। পরে তাদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার রাতেই সোহাগ হোসেন বাদি হয়ে বোদা থানায় বিস্ফোরক আইনে ৮৪ জনের নামসহ অজ্ঞাত আরো ২৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
ওসি আজিম উদ্দিন বলেন, গ্রেফতারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
পঞ্চগড়ে যুবদলের সভার পাশে ককটেল বিস্ফোরণ, আহত ৩
পঞ্চগড়ের বোদায় যুবদলের কর্মিসভায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদল ও যুবদলের তিন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অবিস্ফোরিত...



