পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মঠবাড়িয়া উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঠবাড়িয়া মডেল মসজিদে। এ সম্মেলনে দক্ষিণ বন্দর জামে মসজিদের ইমাম ও উপাধ্যক্ষ বেতমোর আশ্রাফুল উমুল ফাজিল (ডিগ্রি) মাদরাসার মাওলানা মোহাম্মদ শাহ জালালকে সভাপতি ও মাওলানা মোহাম্মদ নুরুন্নবী শরীফকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি শাহিন আলম, সহসভাপতি আবুবকর সিদ্দিক, সহসাধারণ সম্পাদক আবু তাহের মেজবাহ, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক মফিজুল করিম, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, তালিম তারবিয়্যাত সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির হোসাইন, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক নবী হোসেন, শিক্ষা সাহিত্য গবেষণা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এনামুল হক, সমাজ কল্যাণ সম্পাদক শাহ আলম, পরিবেশ উন্নয়ন বিষয়ক সম্পাদক ওয়াহেদুজ্জামান শাহজাহান, ফোরকানিয়া মক্তব প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আফজাল হোসেন, মসজিদ পাঠাগার সম্পাদক গোলাম মোস্তফা শরীফ, আইসিটি সম্পাদক মাহমুদুন্নবী, দফতর সম্পাদক মনিরুজ্জামান, সহদফতর সম্পাদক সাইফুল্লাহ মানসুর, সদস্য- মোজাম্মেল হক, জাকির হোসেন, মতিয়ার রহমান, খলিলুর রহমান, কারি আব্দুল খালেক ও মোহাম্মদ ইব্রাহিম।



