রংপুরের পীরগাছায় কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন (অব:) প্রতিষ্ঠিত নটাবাড়ী শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট একাডেমির অর্থায়নে তাম্বুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকালে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন পীরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন পীরগাছা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুজ্জামান মিঞা, তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক গোলাম আজম সরকার ( মফিদুল ইসলাম সরকার)।