খাগড়াছড়ি সেনানিবাসে ‘শহীদ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: নাজিম উদ্দিন’ এর নামানুসারে নবনির্মিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্র্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান নবনির্মিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জের ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সদর জোন কমান্ডার কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল, শহীদ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: নাজিম উদ্দিনের স্ত্রী চামেলী বেগম, ছেলে নাঈমুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন গত ২০২৩ সালের ১২ মার্চ বান্দরবানে রুমায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের গুলিতে শাহাদাৎ বরণ করেন।
খাগড়াছড়িতে গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন
খাগড়াছড়ি সেনানিবাসে ‘শহীদ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: নাজিম উদ্দিন’ এর নামানুসারে নবনির্মিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্র্রিগেডিয়ার...



