বাংলাদেশের জনগণ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। এ জন্য জামায়াত সদস্যদের আরো অধিক সৎ ও যোগ্য হিসেবে নিজেদেরকে গড়ে তুলে জনগণের আশা-আকাক্সক্ষা প্রতিফলনে কাজ করতে হবে- বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
তিনি বলেন, জয়পুরহাট জেলা ইসলামী আন্দোলনের উর্বর ঘাঁটি। এই জেলাকে ইসলামী আন্দোলনের মডেল জেলা হিসেবে পরিণত করতে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনেই জামায়াত নির্বাচন করবে।
আমেরিকা নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় কোনো প্রভাব পড়বে কী না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গতকাল শনিবার সকাল ৮টায় জয়পুরহাট শহরের আরামনগর আব্বাস আলী খান মিলনায়তনে নবনির্বাচিত জেলা আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, এই বিষয়ে আওয়ামী লীগের উৎফুল্ল হওয়ার কিছু নেই। পালিয়ে গিয়ে বড় বড় কথা তাদের মুখে মানায় না।
দশম বারের মতো নির্বাচিত জেলা আমির ডা: ফজলুর রহমান সাইদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম। উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, জেলা সহকারী সেক্রেটারি হাসিবুল আলম ও অ্যাডভোকেট মামুনুর রশিদ, জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান, জেলা প্রচার সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ, জেলা জামায়াতের নির্বাচন কমিশন প্রধান মাওলামা আবু জাফর সিদ্দিক প্রমুখ।
জনগণ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় : রফিকুল ইসলাম খান
বাংলাদেশের জনগণ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। এ জন্য জামায়াত সদস্যদের আরো অধিক সৎ ও যোগ্য হিসেবে নিজেদেরকে গড়ে তুলে জনগণের আশা-আকাক্সক্ষা প্রতিফলনে কাজ করতে...



