কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাবলুর রশিদ আলো হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের হাবিবুর রহমান, শাহজালাল হক, সাইফুল ইসলাম ও শহিদুল ইসলাম। গতকাল দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে প্রতিপক্ষের হামলায় বাবলুর রশিদ আলো গুরুতর আহত হন। পরদিন তিনি মারা যান।