বগুড়ার রেটিনা অ্যাকাডেমিক কোচিং আয়োজিত রেটিনা ট্যালেন্ট ফেয়ার ২৪ অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে গত শনিবার শহরের শহীদ টিটু মিলনায়তনে পরিচালক হেলাল উদ্দিনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শাহ হোসাইন আহমাদ মাহদী। বিশেষ অতিথি ছিলেন সরকারি আযিযুল হক কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক গোলাম রব্বানী। বক্তব্য রাখেন সাবেক পরিচালক আব্দুর রহমান, সাদ্দাম হোসেন শিশির, আবু বক্কর সিদ্দিক, আব্দুল্লাহ আল ফুয়াদ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি ও দাখিল ’২৪ এ এ প্লাস প্রাপ্তদের ক্রেস্ট প্রদান করা হয়।



