‘গুম-খুনের রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর চলা অত্যাচার ও জুলুমের জবাব এখন আমরা ইচ্ছে করলেই দিতে পারি। কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেন, আওয়ামী লীগের মতো একই কাজ যদি বিএনপি করে তাহলে ওদের সাথে আমাদের পার্থক্য কোথায়। বিএনপি গুম-খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি গণমানুষের দল।’
গত শনিবার বিকাল ৪টায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজির সভাপতিতে পটুয়াখালীর রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন একথা বলেন। এতে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: হাসান মামুন, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন হাওলাদার প্রমুখ। সভায় রাঙ্গাবালী উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।