ময়মনসিংহের ভালুকায় প্রাথমিক বিদ্যালয়ের খেলার স্লিপারের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ে মারা গেছে ইলমা নামে চার বছরের এক শিশু। ইলমা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামের নির্মাণ শ্রমিক বিল্লাল হোসেনের মেয়ে। উপজেলার বর্তা গ্রামে অবস্থিত শিশু বিকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার সকালে এ ঘটনাটি ঘটে।
প্রধান শিক্ষক সুভাস চন্দ্র ভৌমিক জানান, এটি একটি দুর্ঘটনা। তাছাড়া, স্লিপারটি মেরামতের জন্য দুই মাস আগে এক ওয়েল্ডিং মিস্ত্রীকে বায়না দেয়া হয়েছিল। কিন্তু তিনি সময় দিতে পারছিলেন না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহাম্মেদ জানান, বিষয়টি তাকে জানানো হয়নি। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
ভালুকায় স্কুলে খেলার স্লিপার থেকে পড়ে শিশুর মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় প্রাথমিক বিদ্যালয়ের খেলার স্লিপারের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ে মারা গেছে ইলমা নামে চার বছরের এক শিশু। ইলমা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামের নির্মাণ...



