বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামে চোর সন্দেহে অজ্ঞাতনামা এক যুবককে (২৫) গণপিটুনিতে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চাঁদশী ইউনিয়নের পশ্চিম শাওড়া গ্রামের মনির বেপারীর বাড়িতে ইজিবাইক চুরি করতে ঢোকে একদল চোর। ঘটনা টের পেয়ে গৃহকর্তা ও তার পরিবারের সদস্যরা ডাক-চিৎকার দিলে গ্রামবাসী জড়ো হয়ে ধাওয়া করে একজনকে চোর সন্দেহে আটক করে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে।