শেরপুরের নকলা উপজেলায় পিকআপভ্যান ও সিএনজিচালিতঅটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো চারজন।
বুধবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘আহতদের অবস্থা আশঙ্কাজনক। এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি।’



