টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজার মিলনায়তনে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু। প্রধান অতিথি ছিলেন সুজনের মাদারীপুর জেলার সহসভাপতি এনায়েত হোসেন নান্নু।
সভায় বিশেষ অতিথি ছিলেন সুজনের মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী ও সুজনের মাদারীপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মকবুল হোসেন। বিস্তারিত আলোচনা শেষে জেলা কমিটির সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী অ্যাডভোকেট গৌরাঙ্গ বসুকে আহ্বায়ক ও সাংবাদিক এস এম ফেরদাউস হোসেনকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট রাজৈর উপজেলা সুশাসনের জন্য নাগরিক-সুজন কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন0 ফাইজুর রহমান মামুন, নজরুল ইসলাম, নুর আলম মাতুব্বর, নূর হোসেন ঢালী, সাজেদুল ইসলাম, শহীদুল ইসলাম, বাতেনুজ্জামান জুয়েল, আবুল বাশার আনসারী ও জাহাঙ্গীর হোসেন।
সুজনের রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন
টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজার মিলনায়তনে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট গৌরাঙ্গ...



