ঢাকার দোহার উপজেলা নির্বাহী কমকর্তা হিসেবে ইলোরা ইয়াসমিনের যোগদানের পর থেকেই উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ফোন ও অন্য কোনো ডিভাইস নিয়ে তার অফিস কক্ষে প্রবেশে বাধা দেয়া হচ্ছে। এ উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা একাধিকবার ক্যামেরা নিয়ে প্রবেশকালে তারা বাধার মুখে পড়েন।
গত ১২ নভেম্বর সকালে উপজেলার ইউএনও অফিসের সহকারী কর্মকর্তার দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বক্তব্য নিতে গেলে তিনি সাংবাদিকদের ক্যামেরা বাইরে রেখে আসার শর্তে তার কক্ষে প্রবেশের অনুমতি দেন। তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটি প্রজ্ঞাপনের কথা উল্লেখ করেন। যদিও ওই প্রজ্ঞাপনে ক্যামেরা নিয়ে প্রবেশের বিষয়ে কোন কিছু লিখা নেই।
দোহার প্রেস ক্লাবের আহ্বায়ক সোহেল রানা জানান, ইউএনও যদি কোন সংবাদের বিষয়ে বক্তব্য না দেন এবং ক্যামেরা নিয়ে প্রবেশে বাধা দেন, তাহলে সাংবাদিক সংগঠন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।



