কালীগঞ্জে চলতি রবি মৌসুমে প্রনোদনার কর্মসূচির আওতায় বোর ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়েছে। এতে দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে জনপ্রতি দুই কেজি করে মোট চার হাজার কেজি বোর ধানের বীজ বিতরণ করা হয়।
গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদফতর কালীগঞ্জ উপজেলার আয়োজনে কৃষকদের মধ্যে বিনামূল্যে বোর ধানের বীজ বিতরণ করা হয়েছে এবং উফশী জাতের সমলয় চাষাবাদের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ ইউসুফ হাবিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমবায় কর্মকর্তা আতাউর রহমান, মৎস্য কর্মকর্তা আবু সামা, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, রাজনৈতিক দলের সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।



