বরিশালের উজিরপুরে কিডনি রোগে আক্রান্ত সফিকুল হাওলাদার বেঁচে থাকার আকুল আবেদন জানিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সফিকুল উপজেলার শোলক ইউনিয়নের দত্তসার গ্রামের মতলেব হাওলাদারের ছেলে।
ডাক্তারের পরামর্শে নিয়মিত কিডনি ড্যায়ালাইসিস করতে হচ্ছে তাকে। ডাক্তার জানান, দু’টি কিডনিই বিকল হয়ে গেছে তার। একটি কিডনি প্রতিস্থাপন করাতে পারলে সুস্থ জীবনযাপন করতে পারতেন সফিকুল। এজন্য দশ-বারো লাখা টাকার প্রয়োজন।
কিন্তু এখন রিক্তহস্ত সফিকুল কিংবা তার দিনমজুর বাবার পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই সফিকুলের দিনমজুর বাবা মতলেব হাওলাদার এ দেশের সরকারসহ সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তাকে সাহায্য করতে বরিশালের ধামুরা বন্দর শাখায় অগ্রণী ব্যাংকে সফিকুলের একাউন্ট নম্বর
০২০০০০২৯৫২৭৬০ ’তে অথবা তার মোবাইল (বিকাশ) ০১৭৩২৬৯৭২৬১ বা ০১৭১৬৭৯৩১৮৬ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।



