লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই চারজন ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল ৫টা ১০ মিনিটে আলাউদ্দিন নগর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মকবুল, ওহাব, আজিজার রহমান ও মোবারক হোসেন। তাদের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে হবে বলে জানান পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম।
নিহতদের সবার বাড়ি পাটগ্রামের জোংড়া ইউনিয়নের মমিনপুর গ্রামে। স্টেশন মাস্টার আরো জানান, নিহতরা রেল লাইনের পাশে ধান কেটে রেল লাইনের ওপর বসে মজুরির টাকা ভাগাভাগি করছিলেন। এ সময় বুড়িমারী থেকে লালমনিরহাটগামী ৭১৪ ডাউন ট্রেনটি চলে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের চারজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একই সময় রেল লাইনের ওপর দিয়ে একটি ধান মাড়াই করা গাড়ি পার হচ্ছিল। ওই মাড়াই কলের মেশিনের শব্দে শ্রমিকেরা আরেক দিক দিয়ে ট্রেন আসার শব্দ শুনতে পাননি। তাই, সরে যেতে পারেননি তারা।
পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ৪ ধানকাটা শ্রমিক নিহত
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই চারজন ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল ৫টা ১০ মিনিটে আলাউদ্দিন নগর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা...



