বগুড়া প্রেস ক্লাবের আয়োজনে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে গত রোববার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র সাংবাদিক আব্দুর রহিমের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন, প্রেস ক্লাবের সদস্যসচিব সবুর শাহ লোটাস, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সিনিয়র সদস্য মীর্জা সেলিম রেজা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মওলানা ভাসানীর জীবন আদর্শ আজ বড়ই প্রয়োজন। জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র দেশ-বিদেশ থেকে করা হচ্ছে। আজীবন ভাসানী ত্যাগের রাজনীতি করেছেন। কখনো তিনি ভোগে বিশ^াসী ছিলেন না। তাই তার আদর্শ অনুসরন করতে হবে।