মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মো: ফরহাদ (৩৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা ঢাকা-মাওয়া-ভাঙ্গা সড়কের হাঁসাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফরহাদ শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের দেউলভোগ এলাকার আব্দুল লতিফের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-মাওয়া সড়কে ঢাকাগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।
হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা শফিউল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হবে।



