বগুড়ার গাবতলীতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহসান হাবীব (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নশিপুর কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আহসান হাবীব উপজেলার কোলারবাড়ি এলাকার গোলাম কিবরিয়া মিন্টুর ছেলে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল জানান, ‘উপজেলার নশিপুর কদমতলী এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক আহসান হাবীব মারা যান। ঘটনার পরে প্রাইভেটকার রেখে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে। প্রাইভেট কার জব্দ করা হয়েছে।’