গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের (৩৬) এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) ঢাকা-রংপুর মহাসড়কের বৈঠাখালী এলাকায় ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে নিয়ে আসেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর এসব তথ্য নিশ্চিত করেছেন।