ঢাকার দোহার উপজেলার তানশীরুল ইসলাম মাদরাসার ২০ বছর পূর্তি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার বটিয়ার ক্যাম্পাস হতে র‌্যালি বের হয়ে থানার মোড়ে এসে শেষ হয়। এর আগে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে মাদরাসার প্রিন্সিপাল এ বি এম কামাল হোসাইন তার বক্তব্যে বলেন, দীর্ঘ পথ পরিক্রমায় আজ তানশীরুল ইসলাম মাদরাসা ২০ বছরে পা রেখেছে। আমরা আপনাদের সাথে নিয়েই আগামীতে পথ চলতে চাই। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক আব্দুল আহাদ, নিয়ামত উল্লাহ ও অহিদুজ্জামান।