নওগাঁর মহাদেবপুরে বাসার ছাদে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে রামেকে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার আবু আস সাদ আতিক (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আতিক মহাদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ও মহাদেবপুর কলোনীপাড়ার মিনহাজুল ইসলাম মিলনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সকালে শিশু আতিক তাদের বাসার ছাদে খেলার সময় পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। গুরুতর আহত অবস্থায় তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাজশাহী মেডিক্যালে রেফার্ড করেন। রামেকে (আইসিইউ) তিনদিন পর গতকাল মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।