মাগুরার শ্রীপুর উপজেলার মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ার্দার স্বর্ণালী রিয়াকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সারঙ্গদিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইদ্রিস আলী জানান, ‘শ্রীপুর থানায় ২০২২ সালের একটি ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’



