মানিকগঞ্জ ঘিওরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে তেরশ্রী গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকালে উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী এলাকায় নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ, জেলা-উপজেলা প্রশাসন, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। পরে শোকর্যালি ও স্মৃতিস্তম্ভের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ভোরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরজাহান আক্তার সাথী, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিক, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন মানিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন।
ঘিওরে তেরশ্রী গণহত্যা দিবস পালন
মানিকগঞ্জ ঘিওরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে তেরশ্রী গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকালে উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী এলাকায় নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ...



