রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সাধারণ সভা, ত্রিবার্ষিক কমিটি গঠন ও শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা মডেল মসজিদ হলরুমে গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মো: জালাল উদ্দীন প্রামানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আবুল হোসাইনের উপস্থাপনায় ও গোয়ালন্দ পৌর ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আজম আহমাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, রাজবাড়ী জেলা ইমাম কমিটির প্রধান নির্বাচন কমিশনার মাওলানা মাহবুবুর রহমান।



