দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব এবং সঙ্ঘাত নিরসনে ক্যাম্পাসের ৯টি ছাত্রসংগঠনের প্রতিনিধিদের নিয়ে ছয় সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
সোমবার রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সমন্বয়ক তৌহিদ সিয়াম এ কমিটি ঘোষণা করেন।
এ সময় তিনি জানান, ‘চলমান অন্তর্দ্বন্দ্ব ২৪-এর গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রেরই অংশ। তাই ছাত্র সমাজের ঐকমত্যে চলমান দ্বন্দ্ব নিরসনে ক্যাম্পাসের ৯টি ছাত্র, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্যাসিবাদ প্রশ্নে এক হয়েছে। তারই প্রেক্ষিতে ফ্যাসিবাদ মোকাবেলায় ৯টি সংগঠন থেকে ছয় সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে’।