বগুড়ার শিবগঞ্জে মশার কয়েলের আগুনে পুড়ে বাটু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মূখূরজান গ্রামে বৃদ্ধের নিজ বসতবাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে।
নিহত বাটু মিয়ার ভাতিজা রান্টু মিয়া বলেন, আমার চাচা দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। গত রাতে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিলেন। সকালে উঠে তার আগুনে পোড়া কঙ্কাল দেখতে পেয়েছি।
শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান জানান, খবর নিয়ে পরে বিস্তারিত জানাতে পারব।
শিবগঞ্জে মশার কয়েলের আগুনে বৃদ্ধের মৃত্যু
বগুড়ার শিবগঞ্জে মশার কয়েলের আগুনে পুড়ে বাটু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মূখূরজান গ্রামে বৃদ্ধের...



