পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঐতিহাসিক শহীদ জিয়া খেলার মাঠ ও পোনা নদীর পাড় দখল করে ইট-বালু ও গাছের ব্যবসা করছেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী। গতকাল বুধবার সরেজমিন গিয়ে দেখা গেছে, জুলাই বিপ্লবের পর কিছু অসাধু ব্যবসায়ী খেলার মাঠ দখল করে এই ব্যবসা শুরু করেছেন। স্থানীয়ভাবে তারা বিশেষ প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলছে না।
জানা গেছে, শহীদ জিয়া খেলার মাঠটিতে স্থানীয় ছেলেরা খেলাধুলা করত এবং বিভিন্ন সময় সরকারি-বেসরাকারি সভা সমাবেশও হতো। কিন্তু বর্তমানে মাঠটি অবৈধ দখলদারদের কবলে পড়ে ছোট হয়ে যাচ্ছে।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছিন আরাফাত রানা বলেন, সরেজমিন পরিদর্শন করে এ বিষয়ে ব্যবস্থা নিয়ে দ্রুত মাঠটি দখলমুক্ত করা হবে।
ভাণ্ডারিয়ায় খেলার মাঠে ইট-বালু ও গাছের ব্যবসা
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঐতিহাসিক শহীদ জিয়া খেলার মাঠ ও পোনা নদীর পাড় দখল করে ইট-বালু ও গাছের ব্যবসা করছেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী।...



