ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি পদে নাসির ও মনির সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বুধবার প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা আইসিটি কর্মকর্তা চন্দন রায়।
নির্বাচনে সভাপতি পদে নয়া দিগন্তের ইন্দুরকানী সংবাদদাতা খান মো: নাসির উদ্দিন এবং ইনকিলাবের মো: মনিরুজ্জামান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি আলমগীর কবির মান্নু (খোলা কাগজ), জাকির হোসেন (পিরোজপুরের কথা), যুগ্ম সম্পাদক মারুফুল ইসলাম (আমাদের সময়), দফতর সম্পাদক রাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, সাহিত্য ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক মামুন হোসেন, সদস্য আহাদুল ইসলাম, এম আহসানুর ছগির, আল আমিন হোসেন, আজাদ হোসেন বাচ্চু ও কে এম শামীম রেজা।
ইন্দুরকানী প্রেস ক্লাবের নির্বাচন
নাসির সভাপতি মনির সম্পাদক
ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি পদে নাসির ও মনির সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বুধবার প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। প্রিজাইডিং...



