অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩০ নভেম্বর) ৪৬-বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো: জামাল হোসেন নয়া দিগন্তকে এসব তথ্য জানিয়েছেন।

আটকরা হলেন লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও তালহাকে (২)।

জামাল হোসেন জানান, ‘গত ২৮ নভেম্বর দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকার মানব পাচারকারী মো: ওয়াসকুরুনীর বাড়ি থেকে আটজন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।’

তিনি আরো জানান, ‘আটকদের আদালতে হস্তান্তর করার পর নারী ও শিশু হওয়াতে তারা মানবিক বিবেচনায় জামিন পান। পরে তাদের মধ্যে চারজন আবারো অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা করেন। পরে তাদের পুনরায় আটক করা হয়।’

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো: আব্দুর রাজ্জাক বলেন, ‌‌‘শনিবার আটকদের আদালতে পাঠানো হয়েছে।’