দিনাজপুরের চিরিরবন্দরে এক কিশোরী (১৫) আত্মহত্যা করেছে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার পুনট্রি ইউনিয়নের উচিৎপুর গ্রামের বিমল মাস্টার পাড়ায় এ ঘটনা ঘটে।

তিনি বিশু চন্দ্র রায় ও পারুল রানীর একমাত্র মেয়ে।

জানা যায়, ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে তার বাবা-মা লেখাপড়ার চাপ দেন। পরে ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। সে দু’বার অষ্টম শ্রেণিতে পড়ছিলেন।

চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক নিতাই চন্দ্র রায় বলেন, ‘লাশের সুরতহাল তৈরি করে অন্যকোনো আলামত না থাকায় পরিবারকে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।’