বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে নাজিমুল হক (ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়) এবং সাধারণ সম্পাদক পদে ফরিদুল ইসলাম (জেলা জজ আদালত) নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার সকালে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলন শেষে উপস্থিত সদস্যদের প্রস্তাবে আগামী তিন বছরের জন্য তারা নির্বাচিত হন।
এ ছাড়া সহসভাপতি পদে মির্জা আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে আমিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। বিদায়ী কমিটির সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে উপস্থিত সদস্যরা সর্ব সম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য নতুন এ কমিটি অনুুমোদন করেন।



