ময়মনসিংহের ভালুকায় শ^শুর বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে স্বামীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামে। লাশ দু’টি উদ্ধার করে শনিবার সকালে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বর্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে অটোচালক কামরুল ইসলামের সাথে (৩৫) বেশ কয়েক বছর আগে পালগাঁও গ্রামের মুক্তার হোসেনের মেয়ে রতœা আক্তারের (৩০) বিয়ে হয়। তাদের ঘরে রিফাদ নামে পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এদিকে রতœা আক্তার আবারো ৯ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় সন্তান প্রসবের জন্য গত শুক্রবার দুপুরে মনোয়ারা বেগম মেয়ে রতœাকে নিতে আসেন। ওই সময় কামরুল প্রথমে স্ত্রীকে শ^শুর বাড়ি যেতে বারণ করলেও পরে কামরুল দুপুরে স্ত্রী, শিশু ছেলে ও তার শাশুড়িকে নিজের অটোরিকশা দিয়ে বাড়ি পৌঁছে দিয়ে চলে আসেন। সন্ধ্যার পর কামরুল তার শ^শুর বাড়িতে যান এবং রাতের খাওয়া দাওয়া করেন। শ^শুর বাড়িতে একটি মাত্র ঘর থাকায় শিশু ছেলেকে নিয়ে শাশুড়ি পাশের একটি বাড়িতে ঘুমাতে যান এবং কামরুল তার স্ত্রীকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যান। রাত ১০টার দিকে ছেলে কান্নাকাটি শুরু করলে নানী মনোয়ারা বেগম ওই ঘরে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু দরজা না খোলায় সন্দেহ হয় এবং আশপাশের লোকদের জানান। পরে দরজা ভেঙে ঘরের মেঝেতে রতœার রক্তাত লাশ ও গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় কামরুলের লাশ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।