বঞ্চিত মাদরাসা শিক্ষাব্যবস্থাকে কাক্সিক্ষত মানে পৌঁছানোর জন্য শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ করে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডক্টর অধ্যক্ষ মাওলানা শাহজাহান আল মাদানী বলেন, শিক্ষকদেরকে আলাদা বেতন স্কেল প্রদান করতে হবে যাতে করে মেধাবীরা শিক্ষকতা পেশায় এগিয়ে আসে। শনিবার খাগড়াছড়ি জেলা শিল্পকলা অডিটোরিয়ামে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মাদরাসা শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ শেখ আহমদ মজুমদারের সভাপতিত্বে এ সময় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ মুফতি ফারুক আহমদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন খাগড়াছড়ি জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন এবং আদর্শ শিক্ষক ফেডারেশন খাগড়াছড়ি জেলা সভাপতি অধ্যক্ষ আবুল হোসেন।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন- রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, তবলছড়ি ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মহি উদ্দিন, গুইমারা দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা জয়নুল আবেদীন, রশিকনগর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আজিজ উদ্দিন প্রমুখ।