গাজীপুরে গার্মেন্টকর্মী হত্যা মামলায় আটক সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই যুবদলের সাধারণ সম্পাদক মামুন শিকদারকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
জয়দেবপুর থানার এস আই বাহার আলম ও স্থানীয়রা জানান, সদর উপজেলার জাহিন টেক্সটাইল কারখানার বয়লার থেকে নয়ন নামের এক শ্রমিকের লাশ গত ৯ নভেম্বর রাতে উদ্ধার করা হয়। ওই শ্রমিককে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রাজু আহমেদ নামের এক যুবককে শনিবার সন্ধ্যায় আটক করা হয়। আটক রাজু আহমেদ গাজীপুর সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়ার পথে স্থানীয় ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বার বাড়ি এলাকায় পথরোধ করে পুলিশের কাছ থেকে আটক রাজুকে ছিনিয়ে নিয়ে যায় ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মামুন শিকদার ও তার লোকজন।
জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, এ ঘটনায় সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে যুবদল নেতা মামুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়াও রাজুকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ জানান, মামুন শিকদার সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। যথাযথ জবাব প্রদান না করলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাজীপুরে হত্যা মামলায় আটক
পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন যুবদল নেতা
গাজীপুরে গার্মেন্টকর্মী হত্যা মামলায় আটক সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। গত শনিবার সন্ধ্যায় সদর...



