ইবনে সিনা ডায়াগনিস্টক অ্যান্ড কনসালটেশন সেন্টার কেরানীগঞ্জের আয়োজনে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
গত শনিবার ১৮ জন বিশেষঞ্জ চিকিৎসক আগত রোগীদের সেবা প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নির্ধারিত সময়ের আগেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে রোগীরা আসেন। সেবাগ্রহীতারা মানুষের দোরগোড়ায় সেবা পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে এ ধরনের মেডিক্যাল ক্যাম্প নিয়মিত করার জন্য অনুরোধ জানান তারা।
বিশেষজ্ঞ চিকিৎসকরা নিউরো মেডিসিন, চক্ষুরোগ, গাইনি ও প্রসূতি, নাক- কান-গলা, হৃদরোগ, লিভার, মুখ ও দন্ত, কিডনি, নবজাতক ও শিশুসহ অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের চিকিৎসা প্রদান করেন। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত দুই হাজার রোগীকে সেবা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, ইবনে সিনা সবসময়ই দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকবে। ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেরানীগঞ্জ ডায়াগস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের জোনাল ইনচার্জ মো: বুরহানুদ্দীন রব্বানী।