‘ছাত্রজনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে নিরাপদ সড়ক চাই-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকালে শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দান থেকে একটি র্যা লি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি নূর ই আলম হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কে এম এ মামুন খান চিশতি, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, নিরাপদ সড়ক চাই-এর সহসভাপতি আব্দুল আলীম, জয়পুরহাট প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মাশরেকুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর জামিরুল ইসলাম, তরুণ উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, রেড ক্রিসেন্ট, স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।